ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে মরিয়ম নওয়াজের স্বামীকে হোটেল থেকে গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের পুলিশ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে। সোমবার দেশটির সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। খবর ডন।

পাকিস্তানী সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে, বর্তমান ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনার করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। এর জের ধরে মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করে পুলিশ।

আজ সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এক টুইট বার্তায় মরিয়ম লেখেন, করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।

যদিও পুলিশ এখনও তাকে গ্রেফতারের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এদিকে, ক্ষমতাসীন দল পিটিআই নেতা ও ইমরান সরকারের মন্ত্রী আল জাইদি মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও কক্ষের দরজা ভাঙেনি। মরিয়ম মিথ্যাচার করছেন।

উল্লেখ্য, গতকাল রবিবার পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরানবিরোধী এক বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। বিক্ষোভটি হয় একটি সমাধিতে।

পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়ম, সফদারসহ ২০০ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সফদারকে গ্রেফতার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে মরিয়ম নওয়াজের স্বামীকে হোটেল থেকে গ্রেফতার

আপডেট সময় ০৪:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০