ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

স্ত্রীকে হত্যার পর ছেলেকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:  

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সাহানা বেগম (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় তার ছেলে মিঠুন শেখও (৩০) গুরুতর আহত হন।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী সামচু শেখ (৬০) পলাতক রয়েছেন।

নিহত সাহানা বেগমের বাড়ি একই উপজেলার রাঘদী ইউনিয়নের তাঁতীহাটি গ্রামে। তবে তারা চরপ্রসন্নদী গ্রামে মজিবরের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সামচু শেখ তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চরপ্রসন্নদী গ্রামের এফসি স্কুলসংলগ্ন মজিবরের বাসায় ভাড়া থাকত।

সোমবার সকাল ৭টার দিকে পারিবারিক কলহের জের ধরে ছেলে মিঠুন শেখ ও মা সাহানা বেগমের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় সামচু শেখ তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সাহানা বেগমকে মৃত ঘোষণা করে। ছেলে মিঠুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সামচু শেখের মেয়ে রুবিয়া আক্তার (১৯) জানান, প্রায় দিন আমার বাবা, মা ও ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। ঘটনার দিন সকালে আমি কাজের জন্য বাহিরে যাই। পরে ফিরে এসে দেখি আমার বাবা সামচু শেখ আমার মা ও ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে।

মুকসুদপুর থানার ওসি খোন্দকার আমিনুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

স্ত্রীকে হত্যার পর ছেলেকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৩:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০