ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান

পূজা উপলক্ষে মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে উপহার সামগ্রীগুলো পৌঁছানো হয়।

এর আগে পূজা উপলক্ষ্যে শুল্কমুক্ত সুবিধায় ১ হাজার ৮৭৫ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। যার সর্বশেষ চালান গেছে গত ১৫ অক্টোবর।

বেনাপোল চেকপোস্ট সূত্রে জানা যায়, আজ দুপুরে এ চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার ভারতে যায়। পরে সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে তার হাতে পৌঁছে দেন।

এ ব্যাপারে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহারসামগ্রী দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আহসান হাবিব বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটা গ্রহণের জন্য পেট্রাপোলে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছে। পরে উপহার সামগ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

পূজা উপলক্ষে মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা

আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০