ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বাপ্পীর নায়িকা দীঘি

আকাশ বিনোদন ডেস্ক : 

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্যেদিয়ে অভিনয় জগতে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু আলোচিত ছবি উপহার দিয়ে চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেন বাপ্পী। এরপর বেশ বেছে বেছে কাজ করছেন এ নায়ক। অন্যদিকে, শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এরই মধ্যে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। এবার ঢাকাই ছবিতে নতুন জুটি হতে যাচ্ছেন আলোচিত এই দুই তারকা।

গতকাল শনিবার ‘তুমি আছো তুমি নেই’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী ও দিঘী। গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবি নির্মিত হচ্ছে এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে। নতুন এই ছবিটির শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝিতে।

জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি শুটিং শুরু হতে পারে। টানা শুটিংয়ের পরিকল্পনা আছে। এমনকি এক লটেই নাকি সিনেমার ক্যামেরা বন্ধ হবে। আর নতুন বছরে, অর্থাৎ ২০২১ সালের শুরুতেই ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এদিকে ‘৫৭০’ ছবির শুটিং ব্যস্ততায় থাকা বাপ্পী চৌধুরী বলেন, ছবিটির গল্পের প্রয়োজনেই নির্মাতা ও প্রযোজক আমাকে আর দীঘিকে চুক্তিবদ্ধ করেছেন। আশা করি আমাদের নতুন এই জার্নি দারুন কিছুই হবে। দর্শকরা আমাদের নতুন রসায়ন দেখতে পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার বাপ্পীর নায়িকা দীঘি

আপডেট সময় ১১:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০