ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

কুষ্টিয়ার দৌলতপুরে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে (১৭) আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে হৃদয় শনিবার সকালে প্রতিবেশীর শিশু কন্যাকে কলা খেতে দেওয়ার কথা বলে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয়। পরে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে হৃদয় শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে। সেই সময় তার শরীরে কোন পোশাক ছিল না।

এ ঘটনায় শিশুটির পিতা দৌলতপুর থানায় অভিযোগ করলে পুলিশ হৃদয়কে আটক করে থানায় নেয়।

এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, হৃদয় নামে এক কিশোর প্রতিবেশী শিশু কন্যাকে কলা খেতে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে হৃদয়কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০