ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডে ৩ সপ্তাহের মধ্যে সরকার গঠন করবেন জাসিন্দা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আগামী তিন সপ্তাহের মধ্যে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন।

বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর রোববার সংবাদ সম্মেলনে এমনটি জানান জাসিন্দা। খবর বিবিসি ও রয়টার্সের।

সংবাদ সম্মেলনে জাসিন্দা বলেন, চূড়ান্ত ফল বের হতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। আমার প্রত্যাশা– এই সময়ের মধ্যে আমরা সরকার গঠন করতে পারব।

তবে জাসিন্দার দল লেবার পার্টি এককভাবে সরকার গঠন করবে নাকি একাধিক দল নিয়ে কোয়ালিশন সরকার গঠিত হবে, সেই বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু বলা হয়নি।

জাসিন্দা আরদার্নের লেবার পার্টি মোট ভোটের ৪৯ শতাংশ এবং প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল কনজারভেটিভ ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। অর্থাৎ দেশটির ১২০ আসনের মধ্যে এরই মধ্যে ৬৪ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। আরও ভোট গণনা বাকি রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

তবে এ ধারণা ভুল প্রমাণ করেছে জাসিন্দা আরদার্নের লেবার পার্টি। এমএমপি ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দলটি। ফলে এবারই প্রথমবারের মতো একক দলের সরকার গঠন করতে পারবেন জাসিন্দা আরদার্ন।

তবে জাসিন্দার এমন জয়ের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় সাফল্য, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর হতাহতদের পাশে থাকাসহ বিভিন্ন ঘটনায় নাগরিকদের মানসিকতা বুঝে ব্যবস্থা নেয়ার ফলে ভোটারদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন জাসিন্দা আরদার্ন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজিল্যান্ডে ৩ সপ্তাহের মধ্যে সরকার গঠন করবেন জাসিন্দা

আপডেট সময় ০৫:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০