ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাইডেন জয়ী হলে দেশ ছেড়ে চলে যেতে হবে : ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। এরইমধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ। শুক্রবার জর্জিয়া ও ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে গিয়ে ট্রাম্প যাচ্ছেতাই ভাষায় বাইডেন ও তার দলের সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, আমি যদি হেরে যাই, কী হবে ভাবতে পারেন? চেহারায় হতাশা ফুটিয়ে তুলে তিনি বলেন, তখন কী করব আমি? আমার তো মোটেও ভালো লাগবে না। বাইডেন জয়ী হলে আমাকে বোধহয় দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি জানি না।

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোটারদের উসকে দেওয়ার লক্ষ্যে তিনি আরও বলেন, আপনাদের মূল্যবোধের প্রতি অবজ্ঞা ছাড়া তাদের আর কিছুই নেই। তারা আমেরিকাকে কমিউনিস্ট দেশ বানাতে চায়। এছাড়া জর্জিয়া অঙ্গরাজ্যের ম্যাকোনে গিয়ে ডেমোক্র্যাটবিরোধিতা চাঙ্গা করার জন্য ট্রাম্প বলেন, এই পয়সাওয়ালা উদারপন্থী ভণ্ডদের উদ্দেশে আমাদের বার্তা দেওয়ার এখনই সময়। অভিবাসীবিরোধিতা উসকে দিতে তিনি আরো বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে আপনাদের সম্প্রদায়গুলো অবৈধ এলিয়েন, মাদক আর অপরাধের বন্যায় ভেসে যাবে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে যদি তিনি হেরে যান তাহলে সেখানকার গভর্নর রন ডিস্যান্টিসকে বরখাস্ত করা হবে বলেও ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন। শুক্রবার এক নির্বাচনী সমাবেশের সময় ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী ফ্লোরিডার গভর্নরকে বলেন, রন, আমরা এই অঙ্গরাজ্যে বিজয়ী হতে যাচ্ছি তো? ট্রাম্প বলেন, আপনারা জানেন আমরা যদি বিজয়ী না হই তাহলে এর দায় কিন্তু গভর্নরের। যেভাবেই হোক আমি তাকে বরখাস্ত করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাইডেন জয়ী হলে দেশ ছেড়ে চলে যেতে হবে : ট্রাম্প

আপডেট সময় ০৪:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০