ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওগাঁ-৬ আসনের এমপি হেলাল

আকাশ জাতীয় ডেস্ক:  

নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচন কমিশন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। এর আগে, সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

এ বিষয়ে আনোয়ার হোসেন হেলাল বলেন, আজকের এই জয়লাভ প্রধানমন্ত্রীর ভাল কাজের ফল। এই ভোটে প্রমাণ হল বর্তমান সরকার জনগণের সরকার। পাশাপাশি ভোটের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করে দিল শেখ হাসিনার সরকার নিরেপেক্ষ সরকার। আগামীতে এই দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করব। এবং দেশ ও জাতীর হয়ে কাজ করে যাবো।

অন্যদিকে, বিএনপি মনোনিত প্রার্থী রেজাউল ইসলাম বিকেলেই ভোট বর্জনের ঘোষণা দেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটে কোনো রকম নিয়ম মানা হচ্ছে না। বিএনপির এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়া হচ্ছে।

রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনের ১৬টি ইউনিয়নে ১০৪টি ভোটকেন্দ্রের ৭২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন। ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওগাঁ-৬ আসনের এমপি হেলাল

আপডেট সময় ০৭:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০