ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জের সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকচাপায় মোটরসাইকেলচালক মো. আবদুল্লাহ শিকদার (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.আবদুল্লাহ শিকদার মাগুরার জেলার কৌশিক শিকদারের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করতেন।

মানিকগঞ্জ সদর থানার এসআই লুৎফর রহমান জানান, শনিবার ভোরে আবদুল্লাহ শিকদার মোটরসাইকেলে (মাগুরা ল-১১-৩৪৯৮) ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন।

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সিলিন্ডারবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

অপরদিকে ঘাতক ট্রাকটি ঢাকার উদ্দেশে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই ট্রাকটি সিংগাইর উপজেলার গাড়াদিয়া ব্রিজের কাছে উল্টে যায়। এ সময় ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

আপডেট সময় ০৪:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০