ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিগগিরই আপনাকে ছুড়ে ফেলে দেওয়া হবে, ইমরান খানকে মরিয়মের হুঙ্কার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ আবারও হুঙ্কার দিলেন দেশটির সেনাবাহিনী মদদপুষ্ট ইমরান খান সরকারকে।

মরিয়ম বলেন, “ইমরান নিয়াজি…আপনি আপনার মতো করে সরে দাঁড়ান, অন্যথায় জনগণ আপনাকে ছুড়ে ফেলে দেবে। তখন কোনও আশ্রয়কেন্দ্রে আপনার আশ্রয় মিলবে না।”

শুক্রবার দেশটির ১১ দলীয় বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)-এর মহাসমাবেশ থেকে এই হুঙ্কার দেন তিনি।
পাঞ্জাবের গুজরানওয়ালাবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।। এতে মরিয়ম নেওয়াজ, বিলওয়াল ভুট্টো-জারদারিসহ পিডিএম’র নেতৃবৃন্দ ‘সেনা সমর্থিত ও অক্ষম’ ইমরান সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের ডাক দেন। এটাকে জনগণের দাবি বলে উল্লেখ করেন তারা।

পিডিএম’র প্রথম এই বিশাল সমাবেশে মরিয়ম, বিলওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা ফজলুর রেহমান, মাহমুদ আসাকজাইসহ আরও অনেক নেতা। এই সমাবেশে কেবল দেশটির অভ্যন্তরীণ বিশ্লেষকদের পাশাপাশি নজর ছিল বিদেশিদের।

আগেই ধারণা করা হচ্ছিল, এই সমাবেশের মাধ্যমে পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের শক্তি প্রদর্শিত করানো হবে। কেননা গুজরানওয়ালা দলটির শক্ত ঘাঁটি। সত্যি বলতে, লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নির্দেশনাতেই অনুষ্ঠিত হয় এই সমাবেশ।

জিন্নাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে পর্যাপ্ত জনসমাগম নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী শিবলি ফরাজ। কিন্তু বাস্তবে দেখা গেছে লোকারণ্যে স্টেডিয়ামটিতে তিল ধরানোর জায়গা ছিল না।

ইমরান খানকে একহাত নিয়ে পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টো বলেন, প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে শুধু ব্যর্থই হননি, উপরন্তু এই ভূখণ্ডকে মোদির কাছে বিক্রি করার চেষ্টা চালিয়েছেন।

“পুতুল ও সেনা নির্বাচিত নিয়াজি (ইমরান খান নিয়াজি) আপনি চুপ থাকুন। তবে কাশ্মীর ইস্যুতে আমরা চুপ থাকব না,” যোগ করেন তিনি।

ইমরানের ‘ভুয়া’ সরকারকে আগামী কিছুদিনের মধ্যে তার ভাগ্যবরণ করতে হবে বলে জানান মাওলানা ফজল- “আসছে দিনগুলোতে ভুয়া শাসকদের তাদের ভাগ্য মিটিয়ে দেওয়া হবে। আল্লাহ চাইলে, ডিসেম্বর নাগাদ এই সরকারকে দেখা যাবে না।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিগগিরই আপনাকে ছুড়ে ফেলে দেওয়া হবে, ইমরান খানকে মরিয়মের হুঙ্কার

আপডেট সময় ০১:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০