ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

মনুর ভোট দেওয়া নিয়ে বিতর্ক

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর ভোট দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রার্থী অত্র আসনের ভোটার হিসেবে ভোট দিয়েছেন বলে দাবি করলেও সেটিকে নাকচ করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ।

আর ভোট দেওয়ার সময় কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নেননি মনু।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার কিছু পরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন মনিরুল ইসলাম। সাধারণত আলোচিত প্রার্থীরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে ভোট কক্ষে প্রবেশ করেন। এরপর গোপন কক্ষে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

তবে এদিন গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে কক্ষে যাননি কাজী মনিরুল ইসলাম। কক্ষে প্রবেশ করার খানিক বাদেই বেরও হয়ে আসেন আওয়ামী লীগের এই প্রার্থী।

পরে কেন্দ্র প্রাঙ্গণে ভোট নিয়ে প্রশ্ন করা হলে মনিরুল ইসলাম বলেন, আমি এখানে ভোটার, ভোট দিয়েছি।

অন্যদিকে মনুর এই দাবিকে অসত্য বলছেন বিনপির প্রার্থী সালাহউদ্দিন। একই কেন্দ্র পরিদর্শনে এসে বিএনপি এর এই প্রার্থী বলেন, তিনি (মনু) এই আসনে ভোট দিতেই পারেন না। কারণ তিনি ঢাকা-৪ আসনের আওতাধীন গেন্ডারিয়ার ভোটার। এখন তিনি যদি এখানে ভোট দিয়েছেন বলে দাবি করেন তাহলে এটা অসত্য।

ঢাকা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই আসনের ভোটার নন সালাহউদ্দিন নিজেও। তবে এজন্য নির্বাচন কমিশনকে তিনি দায়ী করেন। তিনি বলেন, আমি এই আসনের ভোটার ছিলাম। ২০১৮ সালের নির্বাচনে আমি ঢাকা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করি। তখন আমার ভোট সেই আসনে নিবন্ধিত করি। তবে এবার এই আসনে আবার পরিবর্তন করে আনতে চাইলেও নির্বাচন কমিশন আমাকে সেই সুযোগ দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

মনুর ভোট দেওয়া নিয়ে বিতর্ক

আপডেট সময় ১২:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০