ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপহরণ করে গৃহবধূকে গণধর্ষ‌ণের অভিযোগ, গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুরে অপহরণ করে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন পানিছত্র এলাকার লতিফ বেপারীর ছেলে ফারুক হোসেন (৪৬), মহিষেরচর এলাকার বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৪৮) ও একই এলাকার মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯)।

র‌্যাব জানায়, অপহরণ করে এক গৃহবধূকে সদরের কলাবাড়ি গ্রামের ফারুক হোসেনের ভাড়াটিয়া বাসায় তিনদিন আটকে রেখে গণধর্ষণ করেছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। তখন গৃহবধূকে উদ্ধার করা হয়। পাশাপাশি মূলহোতা ফারুক হোসেনকে হাতেনাতে ধরা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের পানিছত্র এলাকায় অভিযান চালিয়ে দুই সহেযাগী লিটন ও তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে গ্রেফতারদের ও উদ্ধার গৃহবধূকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করলে আসামিদের গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে পাঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপহরণ করে গৃহবধূকে গণধর্ষ‌ণের অভিযোগ, গ্রেফতার ৩

আপডেট সময় ১১:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০