ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডে জরুরি অবস্থার মধ্যেও রাস্তায় বিক্ষোভকারীরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

থাইল্যান্ডে জরুরি অবস্থা অমান্য করে রাস্তায় নেমে বিক্ষোভ অব্যাহত রেখেছেন হাজার হাজার মানুষ। রাজা মহা ভাজিলংকর্নের ক্ষমতা কমানো এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার রাতেও দেশটির রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভে সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তাবাহিনী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন একই জায়গায় সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন সংস্কারপন্থীরা।

গতকাল বৃহস্পতিবার প্রায় তিন মাসব্যাপী চলমান বিক্ষোভ দমনে জরুরি অবস্থা জারি করে থাই সরকার। জরুরি অবস্থা জারির পরপরই সরকারি ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় আটক করা হয় অন্তত ২০ জনকে।

বৃহস্পতিবার রাতে বিক্ষোভ থেকে আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেয়ার দাবি জানানো হয়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে-থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকার ভেঙে দিয়ে নতুন নির্বাচন, সামরিক সরকারের লেখা সংবিধান সংশোধন, ভিন্নমতের ওপর দমন-পীড়ন বন্ধ এবং রাজশাসন সংস্কার।

থাম্মাসাত বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক পাভিদা পানানন্দ বলেন, সরকারি আদেশ অমান্য করেও রাস্তায় এত মানুষের বিক্ষোভ আশ্চর্যজনক কিছু নয়। মানুষের মনোভাব উত্তপ্ত। এই বিক্ষোভ ব্যাংককের মানুষদের রাগ ও হতাশার গভীরতা দেখিয়ে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থাইল্যান্ডে জরুরি অবস্থার মধ্যেও রাস্তায় বিক্ষোভকারীরা

আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০