ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

দুবাই ভ্রমণে বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে ভ্রমণ ভিসা নিয়ে আসা যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দুবাই কর্তৃপক্ষ। এখন থেকে ‘রাউন্ড ট্রিম্প’ টিকেট নিয়ে দুবাইতে ঢুকতে হবে। গতকাল বৃহস্পতিবার এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্টরা এই তথ্য জানিয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া কয়েকশ যাত্রীকে মঙ্গলবার থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপরেই নতুন নিয়ম কার্যকর করতে এয়ারলাইন্স এং ট্রাভেল এজেন্টকে জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।

জানা গেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল থেকে টুরিস্ট ভিসায় আসা যাত্রীদের দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আল মাখতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করতে রাউন্ড ট্রিপ (আসা-যাওয়া) টিকেট লাগবে।

এয়ারলাইন কোম্পানিগুলোকে কর্তৃপক্ষ জানিয়েছে, এ পাঁচ দেশ হতে টুরিস্ট ভিসায় আসা যেসব যাত্রীর কাছে রিটার্ন টিকেট থাকবে না, তাদেরকে ফেরত পাঠানো হবে। তাদের ফেরত পাঠানোর ব্যয় বহন করতে হবে এয়ারলাইনসগুলোকেই।

ট্রাভেল এজেন্টরা জানিয়েছে, এসব দেশের টুরিস্ট ভিসার যাত্রীদের কাছে অন্তত দুই হাজার দেরহাম থাকতে হবে বলেও তাদের জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দুবাইতে ভারত ও পাকিস্তানের দূতাবাস জানিয়েছে, রিটার্ন টিকেট সঙ্গে না থাকায় দুই দেশের কয়েকশ যাত্রীকে দুবাই থেকে ফেরত পাঠানো হয়েছে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

দুবাই ভ্রমণে বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু

আপডেট সময় ০৪:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০