ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা পাকিস্তানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তান সরকার আবারও ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর মার্কিন প্রচেষ্টার বিরোধী পাকিস্তান সরকার।

তিনি বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করার জন্য পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইরানের আন্তর্জাতিক পরমাণু সমঝোতার প্রতি ইসলামাবাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে জাহিদ হাফিজ চৌধুরি বলেন, নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগে কোনো ফল পাওয়া যায় না; এর পরিবর্তে বরং ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করতে হবে।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করলেও ২০১৮ সালের মে মাসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তার দেশকে এই সমঝোতা থেকে বের করে নেন।

এরপর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করে যা এখন পর্যন্ত চলছে। এর মধ্যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার চেষ্টা করে ওয়াশিংটন। ওই ম্যাকানিজম চালু করা সম্ভব হলে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। কিন্তু আমেরিকার এই আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিরোধিতা করেছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশসহ বিশ্বের প্রায় সব দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা পাকিস্তানের

আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০