ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান

শনিবার ধর্ষণবিরোধী সমাবেশ করবে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:  

এবার ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশের অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা পুলিশের এ ভিন্নধর্মী উদ্যোগের বিষয়টি জানান।

তিনি জানান, শনিবার সকাল ১০টায় দেশের সব বিটে একযোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তর জানায়, সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারীনির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করাই এর মূল উদ্দেশ্য। প্র‌তি‌টি সমা‌বেশ স্ব-স্ব বি‌টের ফেসবুক পেই‌জে সরাস‌রি সম্প্রচার করা হ‌বে।

দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

শনিবার ধর্ষণবিরোধী সমাবেশ করবে পুলিশ

আপডেট সময় ১২:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০