ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবীণদের ‘অপ্রয়োজনীয়’ মনে করছেন ট্রাম্প : বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। নির্বাচনের মাঠ এরইমধ্যে জমে উঠেছে। দেশটির ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাস কেন্দ্রে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। করোনাভাইরাস মহামারির উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ হিসেবে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলে মন্তব্য করেছেন বাইডেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭০ ভোট পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে মনে করা হয় ফ্লোরিডা এবং পেনসিলভানিয়াকে। মঙ্গলবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাইডেন বলেন, ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্বের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এর ফলে ফ্লোরিডার জ্যেষ্ঠ বাসিন্দা এবং সারা দেশের মানুষ পর্যাপ্ত ত্রাণ পায়নি। বাইডেন দাবি করেন, ট্রাম্পের কাজ করার ইচ্ছা নেই। সে মানুষের জীবন নিয়ে খেলেছে। এর আগে সোমবার এই ফ্লোরিডাতেই নির্বাচনী প্রচারণ চালিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন যে, করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি আরও শক্তিশালী বোধ করছেন।

২০১৬ সালের নির্বাচনে ফ্লোরিডায় প্রবীণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, ফ্লোরিডায় ট্রাম্প শিবির ধাক্কা খেতে যাচ্ছেন চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবীণদের ‘অপ্রয়োজনীয়’ মনে করছেন ট্রাম্প : বাইডেন

আপডেট সময় ১২:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০