ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

কালিয়াকৈরে স্ত্রীর শরীরে আগুন দিয়ে স্বামী পলাতক

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্ত্রীকে ভেতরে রেখে তালা দিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন স্বামী। তবে ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন।

বুধবার ভোর রাতে উপজেলার হরতকিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ গৃহবধূর নাম আজেদা বেগম (৩৫)। তিনি হরতকিতলা এলাকার কুদ্দুসের বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
আজেদা বেগম জয়পুরহাট জেলার কালাই উপজেলার নুনুজ এলাকার আনসার আলীর মেয়ে। তিনি উপজেলার মাহমুদ জিন্স কারখানায় চাকরি করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে জয়পুরহাট থেকে তার স্বামী মফিজুল ইসলামের সাথে কাজের সন্ধানে হরতকিতলা এলাকায় কুদ্দুসের বাড়িতে ভাড়া বাসায় ওঠেন। আজেদা চাকরি করেন মাহমুদ জিন্স লিমিটেড কারখানায়। কিন্তু তার স্বামী কোনো চাকরি করেন না। কিছুদিন যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

এরই সূত্র ধরে বুধবার ভোর রাতে রুমে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী। এসময় তার স্ত্রী আজেদা বেগম ঘরের ভেতর আগুন দেখে চিৎকার করে। পরে আশেপাশের লোক এগিয়ে আসলে ততক্ষণে তার শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ আজেদাকে উদ্ধার করে ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। এ ঘটনায় স্বামী মফিজুল ইসলাম পলাতক রয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দগ্ধ আজেদাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ভিকটিমের সাথে কথা বলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী

কালিয়াকৈরে স্ত্রীর শরীরে আগুন দিয়ে স্বামী পলাতক

আপডেট সময় ১০:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০