ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েল ইস্যুতে বিরুদ্ধাচরণকারীদের কঠিন হুঁশিয়ারি বাহরাইনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের ঐতিহাসিক চুক্তির দিনটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ‘নতুন মধ্যপ্রাচ্যের ভোর’। তবে জনমত উপেক্ষা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা বাহরাইন এ নিয়ে কোনও সমালোচনা শুনতে রাজি নয়। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধাচরণ করলে ব্যবস্থা নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধাচরণ করলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ‌‘আইনি ব্যবস্থা’ নেওয়া হবে। বাহরাইনের সুনাম ক্ষুণ্ণ করতে কাজ করছে সোশ্যাল মিডিয়ার এমন অ্যাকাউন্টগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। এই অ্যাকাউন্টগুলো থেকে ‘রাষ্ট্রদ্রোহ’ ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ড দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

আরব আমিরাত ও বাহরাইনের আগে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দেশ ছিল শুধুমাত্র মিশর ও জর্ডান, যারা ১৯৭৮ ও ১৯৯৪ সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছিল। উত্তর-পশ্চিম আফ্রিকায় আরব লিগের সদস্য মৌরিতানিয়া ১৯৯৯ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেও ২০১০ সালে সম্পর্কচ্ছেদ করে।

এখন দেখার বিষয় উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনের পদাঙ্ক অনুসরণ করে কি না। এখন পর্যন্ত সৌদি আরব ইঙ্গিত দিয়েছে যে তারা এ ধরণের কোনো চুক্তি করতে প্রস্তুত নয়। এই চুক্তির ফলে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে হওয়া পারস্পরিক সম্পর্কের জের ধরে ঐ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েল ইস্যুতে বিরুদ্ধাচরণকারীদের কঠিন হুঁশিয়ারি বাহরাইনের

আপডেট সময় ১০:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০