ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার শাহাদাত উপজেলার বিজয়নগরের মুকন্দুপুরের সেজামুড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে। মঙ্গলবার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের জা রিনা আক্তারের ছোট ভাই শাহাদাত। শাহাদাত ২০১৮ সাল থেকে তার বোনের সাথে বসবাস করছেন। তবে ভুক্তভোগীর মায়ের ঘর আর তার জা-এর ঘর পাশাপাশি ছিল। জা-এর ঘর মেরামতের কারণে ভুক্তভোগীর মা তাদের একটি ঘরে থাকার ‍সুযোগ দেয় তাদের। তখন থেকেই শাহাদাত ওই মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

২০১৯ সালে ১ এপ্রিল মাসে পরিবারের সকলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ওই মেয়েকে ধর্ষণ করে। পরে ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। মান সম্মানের ভয়ে কাউকে এ ঘটনার কথা বলেনি। পরবর্তী সময়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি স্কুলছাত্রী তার মাকে জানায়।

এদিকে, মঙ্গলবার পুনরায় ঘরে প্রবেশ করে ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে ওই যুবককে আটক করে। পরে মারধর করে থানায় সোপর্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৯:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০