ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্থগিত হয়ে গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হয়ে গেল। যুব ক্রিকেটারদের টুর্নামেন্টটি আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে এটি ২০২১ সালে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের এটি হতাশার খবর। কারণ এশিয়া কাপ লক্ষ্য করে কিছুদিন আগে দল নিয়ে পরিকল্পনা করেছিল। এই টুর্নামেন্টের মাধ্য্যমে গঠিত বয়স ভিত্তিক নতুন দলকে মূল্যায়নের সুযোগের আশা করছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

চলতি বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর এশিয়া কাপই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম টুর্নামেন্ট। বিশ্বব্যাপী করোনার কারণে ক্রিকেট থেকে দূরে ছিল তারা।

বিসিবি গেম ডেভলপমেন্টের ম্যানেজার এইএম কাওসার বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্থগিত হয়েছে। এটি ২০২১ সালে অনুষ্ঠিত হবে। চলতি বছরের নভেম্বরে এটি অনুষ্ঠিত হবার কথা ছিল। আগামী বছর উপযুক্ত সময়ে আয়োজন করাই প্রধান লক্ষ্য এসিসির।’

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং বাছাইপর্বের দুটিসহ মোট আটটি দল নিয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত হয়ে গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

আপডেট সময় ০৮:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০