ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

চৌহালীতে কোরআন অবমাননায় ভণ্ডপীর গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের চৌহালীতে পবিত্র কোরআন অবমাননার দায়ে নুরুল ইসলাম (৪৫) নামের এক কথিত পীরকে বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় উপজেলা সদরে মুসল্লিরা ভণ্ডপীরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া গ্রামের মৃত গোলাপ সিকদারের ছেলে কৃষক নুরুল ইসলাম তার নিজ শয়নকক্ষে রাখা পবিত্র কোরআন শরীফের ওপর মোবাইল ফোন চার্জ দিয়ে রাখে। বিষয়টি তার স্ত্রীর নজরে এলে কোরআন শরীফের ওপর মোবাইল রাখতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরুর এক পর্যায়ে ভণ্ডপীর নুরুল কোরআন শরীফ বাড়ির পাশের কাদামাটিতে ছুড়ে ফেলে দেয়।

বাড়ির লোকজন ঘটনার প্রতিবাদ করলে সে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করে এবং কোরআন শরীফের ওপর লাথি মারে। এ ঘটনা বুধবার সকালের দিকে জানাজানি হলে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

অভিযুক্তের ফাঁসির দাবিতে বুধবার দুপুরে উপজেলা সদরে স্থানীয় আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষক আবদুল হাই ও চৌহালী সরকারি কলেজের ভিপি রবিউল মোল্লা, মুহতামিম হাফেজ মাওলানা বেলাল হোসেন, ইমাম নুরুল ইসলাম ও সমাজসেবক সোলায়মান সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ও সমাজসেবক আবদুল হাকিম বলেন, কথিত ভণ্ডপীর নুরুল কোরআন অবমাননা করে নাস্তিকে রূপান্তর হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মির্জা সেলিম জানান, নুরুল দীর্ঘ দিন ধরে এলাকায় নিজেকে পীর দাবি করে আসছে। কোরআন অবমাননার ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

চৌহালী থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী

চৌহালীতে কোরআন অবমাননায় ভণ্ডপীর গ্রেফতার

আপডেট সময় ০৮:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০