ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

‘ইলিশ রক্ষায় হেলিকপ্টারে মনিটরিং’

আকাশ জাতীয় ডেস্ক: 

মা ইলিশ রক্ষা অভিযানে জলপথের পাশাপাশি আকাশপথেও হেলিকপ্টার থেকে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

বুধবার দুপরে চাঁদপুরের মতলব উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে জেলেদের সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমাণ ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরও বাড়ানো হবে।

ইলিশের উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাব- যেখানে প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রফতানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, নৌ-পুলিশ প্রধান ডিআইজি আতিকুল ইসলাম, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া, চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব জোন) আহসান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমানসহ জেলা-উপজেলার মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

‘ইলিশ রক্ষায় হেলিকপ্টারে মনিটরিং’

আপডেট সময় ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০