ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

মানবাধিকার লঙ্ঘন করেও মানবাধিকার পরিষদে চীন-রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ থাকা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচসিআর) সদস্য নির্বাচিত হয়েছে রাশিয়া, চীন ও কিউবা। এতে ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এদিকে, মানবাধিকার পরিষদের সদস্য হওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছে সৌদি আরব।

মঙ্গলবার ভোটে এমন সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ইউএনএইচসিআরে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে ওই তিনটি দেশ। তাদের সদস্যপদ কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে।

আল জাজিরা বলছে, জাতিসংঘ নির্বাপত্তা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে রাশিয়া ও কিউবা। এই পরিষদে চতুর্থ সদস্যপদ পেতে লড়াই করে পাকিস্তান, উজবেকিস্তান, নেপাল, সৌদি আরব ও চীন। নির্বাচনে পাকিস্তান পেয়েছে ১৬৯ ভোট। উজবেকিস্তান পেয়েছে ১৬৪ ভোট, নেপাল ১৫০, চীন ১৩৯ এবং সৌদি আরব মাত্র ৯০ ভোট।

মঙ্গলবার ৪৭ জাতির এই পরিষদে ১৫টি সদস্যদেশ নির্বাচিত হয়। চীন এবং সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নির্যাতনকারী দুটি দেশ হিসেবে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্কভিত্তিক এই সংগঠনটি সিরিয়ায় অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে।

বিশেষজ্ঞরা বলছেন, মানবাধিকার নিয়ে মারাত্মক প্রশ্নবিদ্ধ বেশ কয়েকটি দেশকে নির্বাচিত করা হয়েছে ইউএনএইচসিআরে। এ জন্য ইউএনএইচসিআরের বর্তমান কাঠামোতে সংস্কার গুরুত্বর প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ

মানবাধিকার লঙ্ঘন করেও মানবাধিকার পরিষদে চীন-রাশিয়া

আপডেট সময় ০১:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০