ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

৪৩৬ দিন পর মুক্ত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

২০১৯ সালে ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের আগেই আটক করা হয় জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। তারপর থেকে টানা ৪৩৬ দিন কেটেছে বন্দিদশায়। অবশেষে মঙ্গলবার তাকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। খবর জি নিউজের

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর রাজ্যের অধিকাংশ নেতাই বন্দি হন। তারপর থেকে এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রোহিত কানসাল মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন, মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হচ্ছে।

মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি টুইট করে বলেন, মেহবুবা মুফতির বেআইনি বন্দিদশা শেষপর্যন্ত শেষ হল। কঠিন সময়ে আমাদের পাশে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদের আগের দিন অর্থাত্ ২০১৯ সালের ৪ আগস্ট আটক করা হয় মেহবুবাকে। রাজ্যের তিনিই প্রথম রাজনৈতিক নেতা যাকে পাবলিক সেফটি অ্যাক্টে আটক করা হয়।

প্রথম দিকে তাকে রাখা হয়েছিল চশমে শাহির একটি গেস্ট হাউসে। পরে তাকে নিয়ে যাওয়া হয় এম এ লিঙ্ক রোডের অন্য একটি গেস্ট হাউসে। শেষপর্যন্ত তাকে তার নিজের ঘরে গৃহবন্দি হিসেবে রাখা হয়। মেহবুবার আটকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান তার মেয়ে ইলতিজা মুফতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

৪৩৬ দিন পর মুক্ত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

আপডেট সময় ১২:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০