ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান দেউলিয়া হয়ে গেছে বললেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান দেউলিয়া হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রেডিও অনুষ্ঠান ‘রাশ লিম্বা শো’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তার নেতৃত্বাধীন সরকারের আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই ইরান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। ট্রাম্প বলেন, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে ইরানের সঙ্গে একটি অসাধারণ চুক্তি করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, গত এক বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছেন। তবে, ইরানী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে চুক্তিতে কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না।

বরং ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ট্রাম্প প্রশাসন একবার স্বাক্ষরিত চুক্তি থেকে বেরিয়ে গেছে। ফলে তাদের আর বিশ্বাস করা যায় না। এছাড়াও যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতায় ফিরে এসে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান দেউলিয়া হয়ে গেছে বললেন ট্রাম্প

আপডেট সময় ০৪:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০