ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আসছে ১৮ অক্টোবর আমেরিকার জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, আগামী ১৮ অক্টোবর সকাল থেকে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দিনটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন। সেদিন থেকে ইরানের ২৩ জন কর্মকর্তার সফরের সুযোগও উন্মুক্ত হবে। তাদের বিদেশ সফরের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল।

সোমবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খাতিবযাদেহ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়েও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারেনি। ইরান আবারও সবার সামনে এই বাস্তবতা তুলে ধরেছে যে, মার্কিন সরকার যতটুকু দাবি করে আসলে তারা ততটুকু শক্তিশালী নয়।

তিনি বলেন, ইরান একটি দায়িত্বশীল ও শান্তিকামী রাষ্ট্র। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও ইরানের এই নীতিতে কোনও পরিবর্তন আসবে না।

ব্রিটেনের কাছে ইরানের পাওনা অর্থ প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটেন ইরানের অর্থ ফেরত দিতে দেরি করছে। আর এর ফলে তাদের আর্থিক ঋণের বোঝা প্রতিদিন আরও ভারী হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আসছে ১৮ অক্টোবর আমেরিকার জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন: ইরান

আপডেট সময় ০১:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০