ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

চীনে শুল্কমুক্ত সুবিধা পাওয়া ৮,৫৪৯টি পণ্যের তালিকা প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

চীনে শুল্কমুক্ত সুবিধা পাওয়া ৮ হাজার ৫৪৯টি পণ্যের তালিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে চীনের দেয়া এমন সুবিধা কাজে লাগাতে পারলে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের জন্য নতুন দুয়ার উন্মোচিত হবে, পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ভিত আরও মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১১ অক্টোবর) ১২৭৯ পৃষ্ঠার তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে রপ্তানি পণ্যের বাজার যখন সংকুচিত হয়ে আসছিল, ঠিক তখনই চীনের বাজারে আরও পাঁচ হাজার ১৬১টি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। নতুন সুবিধা পাওয়া পণ্য নিয়ে গত ১৬ জুন মোট আট হাজার ২৫৬টি পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার ঘোষণা দেয় চীন সরকার। গত ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকরও হয়েছে। কিন্তু সেগুলো চীনা ভাষায় হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় তখন ওয়েবসাইটে প্রকাশ করতে পারেনি। দেরিতে হলেও অবশেষে সেই পণ্যের তালিকা ইংরেজি ভাষায় প্রকাশ করলো বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, চীন সরকার শুল্কমুক্ত সুবিধা ঘোষণা দেয়ার পর গত ২৪ জুন বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ-কে এ সংক্রান্ত একটি চিঠি দেয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘দীর্ঘ নেগোসিয়েশনের পর গত ১৬ জুন চীন বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্যে অর্থাৎ আট হাজার ২৫৬টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করেছে। যা ২০২০ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। চীন প্রদত্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্যের তালিকা ‘Import and Export Tariff of People’s Republic of China, 2020’ -এর http://gss.mof.gov.cn ওয়েব লিংকে পাওয়া যাবে। চীনের বাজারে ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদানের বিষয়টি আপনার সংগঠনের সকল সদস্যকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চীনে শুল্কমুক্ত সুবিধা পাওয়া ৮,৫৪৯টি পণ্যের তালিকা প্রকাশ

আপডেট সময় ১১:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০