ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডে তিন স্তরের কঠোর বিধিনিষেধ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইংল্যান্ডে করোনাভাইরাসের দ্বিতীয় দফা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে তিন স্তরের কঠোর বিধি-নিষেধ আরোপ হচ্ছে। এই বিধিনিষেধ বুধবার থেকে কার‌্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আজ সোমবার হাউস অব কমন্সে দেওয়া এক ভাষণে এই বিধিনিষেধের ঘোষণা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন আরোপ করা সঠিক কোনো সমাধান নয়।

দেশজুড়ে লকডাউন না দিয়ে স্থানীয়ভাবে বিধিনিষেধ জারির কারণ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিশুদের শিক্ষার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।

তিন স্তরের বিধি-নিষেধের বিষয়ে বরিস জনসন বলেন, কিছু অঞ্চলে মাঝারি মাত্রার বিধি-নিষেধ আনা হবে, যা দেশের বেশির ভাগ অঞ্চলে কার্যকর হতে পারে।

মাঝারি মাত্রার এই বিধি-নিষেধে করোনা মোকাবিলায় দেশের বর্তমান পদক্ষেপ এবং ছয়জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা এবং রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

উচ্চ মাত্রার বিধি-নিষেধের আওতায় এক বাড়ি থেকে অন্য বাড়িতে সংক্রমণ রোধ। এর আওতায় কোনো পরিবারের ঘরোয়া অনুষ্ঠানে প্রতিবেশীরা অংশ নিতে পারবে না।

স্থানীয় বিধি-নিষেধের আওতায় যেসব এলাকা রয়েছে, তার বেশির ভাগই সর্বোচ্চ মাত্রার বিধি-নিষেধে পড়বে। এতে ঘরোয়া অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি বাগানেও জমায়েত হতে পারবেন না। এসব এলাকায় সব ধরনের বার ও পাব বন্ধ থাকবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারিতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ১০ লাখ ৮২ হাজার ২৫৪ জন এবং আক্রান্ত হয়েছে ৩ কোটি ৭৮ লাখের বেশি মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইংল্যান্ডে তিন স্তরের কঠোর বিধিনিষেধ

আপডেট সময় ১০:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০