ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমালোচনার শিকার হয়ে মর্মাহত অনন্ত জলিল

আকাশ নিউজ ডেস্ক: 

কী করলে নারীরা ধর্ষণের শিকার হবেন না তা নিয়ে ভিডিওবার্তা প্রকাশ করে তোপের মুখে পড়েছেন অনন্ত জলিল। ওই ভিডিওতে ঢালিউড অভিনেতা ধর্ষণের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথাও জানান। কিন্তু মেয়েদের শালীন পোশাক পরা সংক্রান্ত তার বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে বেশি। এ নিয়ে অনন্ত জলিল জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে মর্মাহত। তিনি যে ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন, সবাই তার সেই বক্তব্যের প্রশংসা করলেও পারতো।

সোমবার সকালে নতুন একটি ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, আমি মেয়েদেরকে সম্মান করি। শুধু মেয়েদেরকে নয়, সারাদেশের মানুষকেই সম্মান করি। এটা মুখে বলার কথা নয়, আমি ২০০৮ থেকে মিডিয়াতে। আমি ‘খোঁজ দ্য সার্চ’র শুটিং শুরু করি ২০০৮ সাল থেকে। এখন ২০২০ সাল। অনন্ত জলিলের চরিত্র কেমন তা সবার জানা। মেয়েদেরকে আমি সম্মান করি, মেয়েরা মায়ের জাত। গতকাল সন্ধ্যায় আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে সম্প্রতি ঘটে যাওয়া এবং বেড়ে চলা ধর্ষণের বিরুদ্ধে কিছু কথা বলেছি। এবং নারীরা কী করলে ধর্ষণের শিকার হবেন না- সেই বিষয়ে কিছু মতামত দিয়েছি। পরবর্তীতে মেয়েদের পোশাকের ব্যাপারটি (যে বক্তব্য নিয়ে বিতর্ক চলছে), সে অংশটি বাদ দিয়ে পুনরায় সম্পাদনা করে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দিই। আমি একটা ব্যাপারে মর্মাহত। ভিডিওতে ৩ মিনিট ৪৯ সেকেন্ড ধর্ষকদের বিরুদ্ধে বলেছি। যারা পোশাক সংক্রান্ত বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন তাদের চোখে এই ৩ মিনিট ৪৯ সেকেন্ড এর বক্তব্য চোখে পড়েনি। আমি ৩ মিনিট ৪৯ সেকেন্ড ধর্ষককারীদের বিরুদ্ধে বললাম সেগুলোর প্রশংসাও করতে পারতেন। তাহলে কী দাঁড়ালো? নেতিবাচক বিষয়টাই আপনাদের কাছে বড়। এটা আমার সমালোচকদের কাছে প্রশ্ন- আমার মনে এই প্রশ্নের জবাব আপনাদের কাছে পেয়ে যাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমালোচনার শিকার হয়ে মর্মাহত অনন্ত জলিল

আপডেট সময় ০৯:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০