ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমিরাতের সঙ্গে চুক্তি ইসরাইলি মন্ত্রিসভায় অনুমোদন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুমোদন করেছে ইসরাইলি মন্ত্রিসভা।

সোমবার বিষয়টি নিয়ে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আবুধাবির যুবরাজ শিগগিরই বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে তার সঙ্গে একমত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির।

নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ও যুবরাজ নাহিয়ান ‘শিগগিরই’ পরস্পরের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

আলাদা টুইটে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানিয়েছেন, এক ফোনালাপে তিনি ও নেতানিয়াহু দ্বিপাক্ষিক মিত্রতা শক্তিশালী করার এবং ওই অঞ্চলে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে ইসরাইল। আর এতে মধ্যস্থতা করে ট্রাম্প প্রশাসন।

পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের মধ্যস্থতায় বাহরাইনকে এ চুক্তির আওতায় আনা হয়। পরে এসব দেশে বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশ ব্যবহারের অনুমতি পায় ইসরাইল।

যদিও এ চুক্তিতে প্রথম থেকেই আপত্তি ছিল ফিলিস্তিনসহ অন্যান্য আরব বিশ্বের। আমিরাতের এ চুক্তিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব বিশ্বের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে।

প্রথম থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। গত মাসেই ফিলিস্তিনি ইস্যু নিয়ে হামাস নেতারা বৈঠক করেছেন এরদোগানের সঙ্গে। তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিন ইস্যুতে পূর্ণ সমর্থন দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমিরাতের সঙ্গে চুক্তি ইসরাইলি মন্ত্রিসভায় অনুমোদন

আপডেট সময় ০৬:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০