ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী নির্যাতন-ধর্ষণ বন্ধে খুলনা ইমাম পরিষদের ১২ প্রস্তাব

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশব্যাপী নারী নির্যাতন ও গণধর্ষণ বন্ধে খুলনা জেলা ইমাম পরিষদ ১২টি প্রস্তাবনা দিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সরকার ও জনগণের কর্তব্য শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতির এ ক্ৰান্তিকালে দ্বীনি চেতনায় উজ্জীবিত উলামায়ে কিরাম নিশ্চিন্তে বসে থাকতে পারেন না। তাই তারা বরাবরের মত চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপরাধমুক্ত নিরাপদ পরিবার ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকার ও জনগণের প্রতি কুরআন-সুন্নাহ মোতাবেক কিছু মৌলিক প্রস্তাবনা জানিয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— প্রতিটি দায়িত্বশীল নাগরিককে অপরাধীর সঙ্গে সম্পর্ক যা-ই হোক তার অপরাধকে অপরাধ বলে বিবেচনা করতে হবে। আর অপরাধীর অন্তরেও অপরাধবোধ জাগিয়ে তুলতে সচেষ্ট হতে হবে। সঙ্গে নিজের এবং পরিবারে অপরাধের প্রতি ঘৃণা সৃষ্টির চেষ্টা করতে হবে। মার্জিত আচার-আচরণ শিক্ষা দেওয়াসহ তাদের শালীন পোশাকের ব্যবহার নিশ্চিত করতে হবে। আর বিশেষভাবে মুসলিম নাগরিকদের ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং এ বিষয়ে নিজেরাও সজাগ থাকতে হবে। টেলিভিশন, সিনেমা ও ইন্টারনেটের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করতে হবে, যাতে অপরাধীরা কোনো সমাজে আশ্রয় না পায়।

ইমাম পরিষদ মনে করে, সরকার ও জনগণ এ সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করলে স্থায়ীভাবে অপরাধ বিদায় নেবে বা কমে আসবে। সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সরকার ও জনগণের কাছে জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন কাসেমী ও অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, আইন ও বিচার বিষয়ক সম্পাদক মুফতি গোলামুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, প্রচার সম্পাদক মোল্লা মাওলানা মিরাজুল হক প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে ইমাম পরিষদের নেতারা প্রস্তাবনাগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারী নির্যাতন-ধর্ষণ বন্ধে খুলনা ইমাম পরিষদের ১২ প্রস্তাব

আপডেট সময় ০৫:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০