ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইউটিউব কাঁপছে!

অাকাশ বিনোদন ডেস্ক:

চোখ কচলানোর সুযোগ নেই! বিস্ময়কর কিছু দেখলে এখন শুধুই তাকিয়ে থাকতে হয়। পলক ফেললেই না জানি কী ফসকে যায়। টেলর সুইফটের সাম্প্রতিক মিউজিক ভিডিও ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ সে রকমই। মাত্র ৪ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিও গানের ভেতর অনেক রকমের বিনোদন। গানটি নাকি লিখেছেনও নিজের শত্রুদের কটাক্ষ করে। সুইফটের সঙ্গে ঝগড়ার ফলটা নিশ্চয়ই এরই মধ্যে টের পেয়েছেন লোকগুলো। কোটি কোটিবার দেখা হয়ে গেছে সেই গান। একক গানের সব রেকর্ডও ভেঙে ফেলেছে ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’। ইউটিউব এখন কম্পমান।

কানাঘুষা আছে, মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্টের সঙ্গে ঝগড়া বাধিয়েই নাকি এই গান লিখেছেন টেলর সুইফট। ভক্তরা হয়তো ভাবছিলেন, প্রেম নেই মেয়েটার। নতুন গান আসবে কোত্থেকে! অনেকের মতো আমরাও জানি ‘ব্রেক আপ’ না হলে নতুন গান লিখতেই পারেন না তিনি। এবার তো ঝগড়া বাধিয়েই একটা গান লিখে ফেললেন। সেই গান পৌঁছাল টপচার্টের এক নম্বরে। এর আগে তাঁর ‘আই নো ইউ অয়্যার ট্রাবল’ গানটি চড়েছিল চার্টের দুই নম্বর পর্যন্ত।

চার্ট নিয়ে আলোচনার পাশ কাটিয়ে এগোলে দেখা যাবে, নতুন গানের ভিডিওতে শুধু চমক আছে, তা নয়। শত্রুদের ওপর ঝাল মিটিয়ে লেখা গানটির শুধু কথা নয়, সুরেও ভিন্নতা আছে। সুইফটের গানের এমন সংগীতায়োজন আগে হয়নি। ভিডিওর শেষ দৃশ্যে নিজের আগের কিছু গানের জনপ্রিয় চরিত্রগুলোকে খুঁচিয়েছেন। যে ভাষায় তাঁকে খোঁচায় নিন্দুকেরা।

ভিডিওর পর নতুন অ্যালবামের একটি অডিও গানও প্রকাশ করেছেন সুইফট। গত রোববার অনলাইনে প্রকাশের পর ‘রেডি ফর ইট?’ গানটি অল্প সময়ের চলে আসে আলোচনায়। নতুন দুটি গানই ইউটিউব ও স্পটিফাইয়ে তাঁর আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে এ গান দুটি প্রকাশের পর অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুইফট-ভক্তরা। তাঁদের বক্তব্য হচ্ছে, ‘আমরা কি এই টেলর সুইফট চেয়েছিলাম?’ ‘কান্ট্রি’ ও ‘পপ’ ঘরানার সুইফটের কাছে কে চেয়েছে এই ইলেকট্রো পপ! সুইফট কিন্তু বলতে পারেন উল্টোটা। এত সমালোচনা সইতে হয়েছে তাঁকে যে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিতেই এই কাজ করেছেন তিনি। ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানের শেষে জুড়ে দেওয়া সংলাপের শেষ অংশে বলেছেন, ‘দুঃখিত, আগের টেলরকে এখন ফোনে পাওয়া যাবে না। কেন? কারণ, সে মরে গেছে।’

কে জানে, সুইফটের নতুন অ্যালবামে সম্ভবত আরও চমক রয়েছে। কী সব যে অপেক্ষা করছে সুইফটের ভক্তদের জন্য, সে কেবল জানা যাবে ১০ নভেম্বরের পর। সেই দিন মুক্তি পাচ্ছে নতুন অ্যালবাম রেপুটেশন। ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানটি লিখতে তাঁকে সহযোগিতা করেছেন জ্যাক অ্যান্টোনফ, গানের দল ব্লিচার্সের জন্য লেখেন তিনি। এটি হবে সুইফটের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম। এর আগে ২০১৪ সালে মুক্তি পেয়েছিল তাঁর সর্বশেষ অ্যালবাম ১৯৮৯।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ইউটিউব কাঁপছে!

আপডেট সময় ১২:৩০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭