ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়ার নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র দেখে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার পক্ষ থেকে নয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক পরমাণু ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।

মার্কিন দৈনিক ‘দ্য সান’ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পিয়ংইয়ংয়ের রাজপথে নয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখার পর বলেছেন- তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছেন। ট্রাম্প তার এই হতাশার কথা হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার সামনে তুলে ধরেছেন বলে খবরে বলা হয়।

উত্তর কোরিয়া সম্প্রতি এক সামরিক কুচকাওয়াজে নতুন মডেলের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি অতীতে দেশটির পক্ষ থেকে প্রদর্শিত যেকোনও ক্ষেপণাস্ত্রের চেয়ে আকারে বড়।

২০১৭ সালে উত্তর কোরিয়া ‘হাওয়াসং-১৫’ নামের যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি তার চেয়ে অনেক বড়। হাওয়াসং-১৫ দিয়ে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আঘাত হানতে পারবে বলে সে সময় বিশেষজ্ঞরা অভিমত দিয়েছিলেন।

কিম ও ট্রাম্প এ পর্যন্ত তিনবার সরাসরি সাক্ষাৎ করেছেন। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছিল ওই সব সাক্ষাতের উদ্দেশ্য; কিন্তু তার কোনওটিই সফল হয়নি।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানে বলেছেন, নভেম্বরে নির্বাচনে বিজয়ী হলে তিনি দ্রুততম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তি করে ফেলবেন। উত্তর কোরিয়া আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গকে দুই শীর্ষ নেতার আলোচনা ব্যর্থ হওয়ার জন্য দায়ী করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়ার নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র দেখে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন ট্রাম্প

আপডেট সময় ১২:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০