ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নামাজরত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লায় নামাজরত অবস্থায় খাইরুন্নেছা (৫৫) নামের এক বৃদ্ধা মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে। রোববার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোটগ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুন্নেছা ওই গ্রামের মৃত ক্বারী আনোয়ার উল্লাহর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত খাইরুন্নেছা (৫৫) দুপুর দেড়টার দিকে জোহরের নামাজ আদায় করতেছিলেন। এসময় মানসিক ভারসাম্যহীন ঘাতক ছেলে আবু বকর (৩৭) পিছন দিক থেকে এসে কুড়াল দিয়ে এলোপাতারী কুপিয়ে হত্যা করে মা খাইরুন্নেছাকে। পরে বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ঘাতক আবু বকরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে এবং ঘাতক আবু বকরকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিক হত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

তবে ঘাতক আবু বকর বিডিআর বিদ্রোহ মামলায় জেল থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে নিজ বাড়িতেই অবস্থান করতো বলে জানা গেছে।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, ঘাতক ছেলেকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নামাজরত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০