ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারে সেনা পাঠিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য দায়ী তুরস্ক : আমিরাত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কাতারে তুরস্কের সামরিক উপস্থিতির সমালোচনা করে সংযুক্ত আরব আমিরাত বলেছে, তুর্কি ঘাঁটির জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ গতকাল শনিবার তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এ কথা বলেছেন। খবর পার্সটুডে।

তিনি বলেন পারস্য উপসাগরীয় অঞ্চলে তুরস্কের সামরিক উপস্থিতি অনেকটা জরুরি অবস্থা জারির মতো। তুরস্ক মেরুকরণ জোরদার করেছে এবং এ অঞ্চলের দেশগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে বিবেচনায় নেয় নি বলেও তিনি মন্তব্য করেন।

২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করার পর তুরস্ক কাতারের অন্যতম প্রধান সমর্থক এ পরিণত হয়েছে। সেই থেকে তুরস্ক কাতারকে সবদিক দিয়ে সমর্থন দিয়ে আসছে এবং দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে।

এদিকে, সৌদি আরবের ব্যবসায়ী প্রিন্স আব্দুর রহমান বিন মুস’আদ তুরস্ক থেকে যেকোন ধরনের পণ্য আমদানি বর্জন করার আহ্বান জানিয়েছেন। কাতারে মোতায়েন করা তুর্কি সেনারা পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করছে বলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মন্তব্য করার পর সৌদি প্রিন্স তুরস্কের পণ্য বর্জনের আহ্বান জানালেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতারে সেনা পাঠিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য দায়ী তুরস্ক : আমিরাত

আপডেট সময় ০৮:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০