ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃত মনীষা হিরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রবিবার সকালে গোপালগঞ্জের সবুজবাগে তাদের ভাড়া বাসার কক্ষে মনীষার বাবা-মা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি শেখ আশিকুর রহমান প্রিন্স বলেন, ‘আত্মহত্যার সংবাদ পাওয়ার পরপরই আমাদের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়েছে। কি ঘটেছে কিংবা কেনো আত্মহত্যা করেছে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আমাদের এই শিক্ষার্থী আগে থেকেই কিছুটা ডিপ্রেসড ছিল। হতে পারে ডিপ্রেশন থেকেই সে আত্মহত্যা করেছে।’

এছাড়া মনীষা হীরার এক সহপাঠী জানান, কিছুদিন আগে মনীষা হীরার আশীর্বাদ হয়েছিল এবং ২ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০