ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাসীদের গুলিতে পাকিস্তানের প্রখ্যাত আলেম নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব ও করাচির জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল ড. আদিল খান আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় করাচির ২নং শাহ ফয়সাল কলোনীতে মোটরসাইকেল থেকে চালানো সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।

দেশবরেণ্য আলেমদের এমন ধারাবাহিক হত্যাকাণ্ডে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন দেশটির আলেমরা। খবর ডন ও জিয়ো নিউজের।

পুলিশ জানিয়েছে, করাচির শাহ ফয়সাল কলোনী এলাকায় শামা শপিং সেন্টারের বাইরে একটি টয়োটা ভিগো গাড়ি বসে ছিলেন মাওলানা আদিল খান। এসময় চালকসহ তাকে গুলি করে হত্যা করা হয়ে। তখন সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে গুলি করে।

ঘটনার পরপরই পুলিশ এবং সিন্ধু রেঞ্জার্সের একটি ভারী দল ঘটনাস্থলে পৌঁছে এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।

করাচির স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম নবী মেমন বলেন, মোটরসাইকেলে তিনজন ছিলেন। একজন নেমে গুলি করে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জবানবন্দি সংগ্রহ করছি। তবে এই পথে মাওলানা সচরাচর যাতায়াত করতেন না।

মাওলানা ড. আদিল খানকে নির্মমভাবে হত্যার ঘটনাকে ‘নিন্দনীয়’ এবং ‘কিলিং টার্গেট’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ধারাবাহিক আলেমদের হত্যাকাণ্ডকে ভারতীয় ষড়যন্ত্র আখ্যায়িত করেছেন তিনি।

মাওলানা ড.আদিল খান পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক সভাপতি আল্লামা সলিমুল্লাহ খানের (রহ.) ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্ত্রাসীদের গুলিতে পাকিস্তানের প্রখ্যাত আলেম নিহত

আপডেট সময় ০৫:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০