ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত যুবক

আকাশ জাতীয় ডেস্ক:  

চুয়াডাঙ্গায় এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা গেছেন এক যুবক। নিহত এই যুবকের নাম সম্রাট হোসেন ওরফে আকাশ (১৭)। শনিবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে ফার্মপাড়ার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, রাত ১২টার দিকে খুলনা থেকে চিলাহাটগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা যান। তিনি দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। চুয়াডাঙ্গার সমবায় নিউমার্কেটের একটি দোকানে চাকরির কারণে তিনি চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় ভাড়াবাড়িতে বসবাস করতেন।

এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে স্টেশন মাস্টার জানান, সম্রাট রাতে চুয়াডাঙ্গা শহর থেকে তার ভাড়াবাড়িতে ফিরছিলেন। ফার্মপাড়া রেলগেট পার হওয়ার সময় একসঙ্গে দুদিক থেকে দুটি ট্রেন আসে। একটি সীমান্ত এক্সপ্রেস আরেকটি মালবাহী গাড়ি। সম্রাট একদিকের ট্রেনলাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। মালবাহী ট্রেনের শব্দের কারণে অন্য ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি। এতেই ঘটে দুর্ঘটনা। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সরাসারি সম্রাটকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান সম্রাট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত যুবক

আপডেট সময় ০৫:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০