ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের নির্বাচিত হলে এক মাসের মধ্যে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করবে ইরান: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারেন তাহলে আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে ইরান।

শুক্রবার আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক রাশ লিম্বার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ফোনলাপে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

তিনি জোরালোভাবে বলেন, “যদি আমি আবার নির্বাচিত হতে পারি তাহলে এক মাসের মধ্যে ইরানের সঙ্গে একটি বড় চুক্তি হবে।”
অবশ্য, এ সময় তিনি ইরানের বিরুদ্ধে একটি হুমকিও দেন। তিনি বলেন, যদি ইরান আমেরিকার বিরুদ্ধে কোনও কিছু করে তাহলে তাকে এক হাজার গুণ মূল্য দিতে হবে।

ট্রাম্প বলেন, “ইরান জানে এবং বিষয়টি লক্ষ্য করেছে যে, যদি তারা আমাদের সঙ্গে খারাপ কিছু করে তাহলে আমরা তাদের সঙ্গে এমন কিছু করব যা তারা কখনও ভাবেনি।”

এর আগে গত আগস্ট মাসে ট্রাম্প দাবি করেছিলেন, “ইরান আমেরিকার কাছে আসতে বাধ্য হবে এবং তিনি পুনর্বাচিত হওয়ার এক মাসের মধ্যে নতুন পরমাণু চুক্তি সই করবে।”

ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছিলেন, “ইরান কারো সঙ্গে কোনও ব্যাপারে আলোচনা করতে দ্বিধা করে না কিন্তু চুক্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না।”

তেহরান বারবার বলছে, তারা কেবল ২০১৫ সালে শুরু হওয়া পরমাণু সমঝোতার কাঠামোর ভেতরে থেকেই আমেরিকার সঙ্গে আলোচনা করতে পারে।

২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের নির্বাচিত হলে এক মাসের মধ্যে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করবে ইরান: ট্রাম্প

আপডেট সময় ০৭:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০