ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সব আসামির গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছেন তারা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। তারা সড়কে অবস্থান নেওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণ মামলার আসামি ডাকসুর সাবেক ভিপিসহ সব ধর্ষককে গ্রেফতার, ধর্ষকদের বাঁচানোর জন্য মৌলবাদী অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, মুজিব কোটে আগুন দেওয়া, প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সবাইকে গ্রেফতার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তাদের যতক্ষণ গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০