ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্রুত গলছে হিমালয়ের বরফ, চিন্তিত বিজ্ঞানীরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হিমালয়ের প্রকৃতিতে জমছে রাশি রাশি ধূলা। এর ফলে অবস্থা হতে চলেছে ভয়ানক। এশিয়া ও আফ্রিকা মহাদেশের ধূলার জেরে দ্রুত গলে যাচ্ছে হিমালয়ের বরফ। একটি নতুন গবেষণায় এমনই দাবি করেছে বিশেষজ্ঞরা।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, পশ্চিম হিমালয়ের উঁচু পর্বতমালার ওপর ধুলা বয়ে যাওয়ায় দ্রুত গলছে তুষার।

ন্যাচার ক্লাইমেট চেঞ্জ-এর রিপোর্ট অনুসারে, পর্বতমালার ওপর দিয়ে উড়ে আসা ধূলিকণা তুষার গলানোর প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে। এর কারণ, ধূলিকণা সূর্যের আলো শোষণ করে আশেপাশের এলাকা উত্তপ্ত করে তোলে। ফলে ওই এলাকার তাপমাত্রা বেড়ে গিয়ে গলতে শুরু করতে পারে বরফ।

উদ্বেগের বিষয় হল দ্রুত বরফ গলে যাওয়ার ফলে তা প্রাকৃতিক বাস্তুশাস্ত্রেও প্রভাব পড়ে। হিমবাহ থেকে নেমে আসা মিষ্টি পানি নদীর তীরে প্রবাহিত হয়। এটি স্বাভাবিক তুষার গলানোর প্রক্রিয়া থেকে আসে। একটি অনুমান অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৭০০ মিলিয়ন মানুষ তাদের মিষ্টি পানির প্রয়োজনের জন্য হিমালয় বরফের ওপর নির্ভর করে।

কিন্তু মুশকিল হল, দ্রুত যদি হিমালয়ের বরফ গলতে শুরু করে তবে এই নদীগুলোতে পানির পরিমাণ বেড়ে যাবে। ফলে এতকাল ধরে চলে আসা এক বাস্তু পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

গঙ্গা, ব্রহ্মপুত্র, ইয়াংজি এবং হুয়াংসহ ভারত ও চীনের অনেকগুলো প্রধান নদী হিমালয় থেকে উৎপন্ন। সুতরাং, এই অঞ্চলে তুষার গলা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হতে পারে।

কিন্তু কেন এমন আশঙ্কা? বিজ্ঞানীরা বলছেন, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের ধূলা রাশি খুব উচ্চতায় পৌঁছে গিয়েছে, ফলে তা হিমালয় অঞ্চলে তুষার গলে যাওয়ার প্রক্রিয়ায় বিস্তৃত প্রভাব ফেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্রুত গলছে হিমালয়ের বরফ, চিন্তিত বিজ্ঞানীরা

আপডেট সময় ০২:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০