ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হুতি বিদ্রোহীদের ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলা চালাতে পাঠানো প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার ডিফেন্স। শনিবার আরব জোটের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের।

প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার ভোরে হুতি বিদ্রোহীরা দেশটির দক্ষিণাঞ্চলে ড্রোন হামলার চেষ্টা করে। তবে সৌদি এয়ার ডিফেন্স সেই হামলা নস্যাৎ করে দেয়। পাশাপাশি বিস্ফোরক ভর্তি ড্রোনটি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।

দেশটির বিমান বাহিনীর কর্নেল তুর্কি আল-মালিকি সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। তবে তিনি হামলার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বে-সামরিক লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হুতি বিদ্রোহীদের ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের

আপডেট সময় ০২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০