ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

ফের বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুত, নিহত ৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে লেবাননের বৈরুতে। এতে অন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশত। খবর সিনহুয়া, ডেইলি সাবাহ ও আল-জাজিরার।

চলতি বছরের আগস্টের ভয়াবহ ঘটনার ক্ষত না শুকাতেই ফের বিস্ফোরণের ঘটনা ঘটল বৈরুতে।

শুক্রবার বৈরুতের তারিক-আল-জিদে জেলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনগুলোতে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের জন্য বড় মই ব্যবহার করছেন দমকল বাহিনীর কর্মীরা।

বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় একজন নারী এক টুইট বার্তায় লেখেন, শব্দ আর ঘরের কাঁপুনিতে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যে গলিতে আমি থাকি, সেখানকার সবাই চিৎকার করছিল। আমার পুরোনো ঘটনা মনে পড়ছিল।

এর আগে গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারায় প্রায় দু’শ মানুষ এবং আহত হয় অন্তত সাড়ে ছয় হাজার। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ফের বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুত, নিহত ৪

আপডেট সময় ০১:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০