ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এমপি রেজাউল করিমের অস্ত্র প্রদর্শন নিয়ে ফেসবুকে হইচই

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়া-৭ (গাবতলী-সাহজাহাপুর) এর সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাবলুর অস্ত্র প্রদর্শনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর হৈ চৈ পড়ে গেছে। এটিএন নিউজের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহা ছবিসহ পোস্টে লিখেন, একজন সংসদ সদস্যের অস্ত্র প্রদর্শন কতটুকু শোভনীয়? সংসদ সদস্যের জানা উচিত অস্ত্র প্রদর্শন অপরাধ।

অস্ত্র প্রদর্শন বিতর্কে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এক শ্রেণির মানুষ আমার পিছনে লেগেছে। বৈধ অস্ত্র কিনতে দোকানে গিয়েছিলাম। অস্ত্রতো দেখেই কিনবো। আমি অস্ত্র দেখার সময় ওইসব লোকদের কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করেছে।

চপল সাহা জানান, আমি ওই ছবিটা রেজাউল করিম বাবলুর ফেসবুক ওয়াল থেকে পেয়েছি। আমার কাছে বিষয়টি অন্যায় মনে হয়েছে। আইন প্রণেতা সংসদ সদস্যের এমন ছবি পোস্ট উচিত কিনা? তাই বিবেকের তাড়নায় একজন জনগণ হিসেবে দিয়েছি। কার প্রতি বিদ্বেষ নিয়ে নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি রেজাউল করিমের অস্ত্র প্রদর্শন নিয়ে ফেসবুকে হইচই

আপডেট সময় ০১:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০