ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চিলিকে হারিয়ে জয়ে শুরু উরুগুয়ের

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জয় দিয়ে কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্ব শুরু করেছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাক্সি গোমেসের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারায় উরুগুয়ে।

এস্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দুলই। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে উরুগুয়ের আক্রমণ থেকে একটি ক্রস ঠেকাতে গিয়ে চিলির ডিফেন্ডার সেবাস্তিয়ান ভেগাসের হাতে লেগে বল গোললাইনের বাইরে চলে যায়। রেফারি কর্নাররে বাঁশি বাজালেও শেষ মুহূর্তে ভিডিও রেফারির সহায়তায় পেনাল্টি দেন। স্পট কিক থেকে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেস।

বিরতির পর শুরুতেই সমাত ফেরে চিলি। ৫৪ মিনিটে চার্লস আরাঙ্গুইজের থ্রু পাস থেকে বল পেয়ে যান অ্যালেক্সিস সানচেজ। ডান পায়ের শটে উরুগুয়ের গোলরক্ষকে পরাস্ত করেন তিনি। ১-১ গোলে সমতায় ফেরে চিলি।

এরপর দুদলই বেশ কয়েকটি গোলের সুযোগ হাত ছাড়া করে। তবে ম্যাচের নাটকীয়তা দেখা যায় শেষ মুহূর্তে। ইনুজরি সময়ে পেনাল্টি বক্সের বাইর থেকে ম্যাক্সি গোমেসের ডান পায়ের শট রুখতে পারেননি চিলির গোলরক্ষক। ২-১ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলিকে হারিয়ে জয়ে শুরু উরুগুয়ের

আপডেট সময় ০৯:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০