ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নীল রঙের আটটি চোখ! নতুন প্রজাতির মাকড়সা নিয়ে তোলপাড়

আকাশ নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের বাসিন্দা আর্মান্দা ডি জর্জ। বছর দেড়েক আগে বাড়ির পাশে তিনি দেখেছিলেন অদ্ভুত রকমের মাকড়সা। সম্প্রতি নিজের বাড়ির পিছনে সেই মাকড়সাকে আবার দেখেছেন তিনি। নিপুণভাবে ক্যামেরাবন্দিও করেছেন। তারপর মাকড়সাকে বোতলবন্দি করে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন প্রকৃতিপ্রেমী আর্মান্দা।

আর্মান্দার ধরা মাকড়সার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা গেছে, আর্মান্দার বাড়িতে লুকিয়ে থাকা প্রাণীটি জাম্পিং মাকড়সা। আর্মান্দা সেদিন বাড়িতে দু’টি মাকড়সা দেখেছিলেন। কিন্তু দু’টিকে এক সঙ্গে রাখেননি। কারণ, এই মাকড়সা একে অপরকে খেয়ে নেয়। সবথেকে অদ্ভুত হল এই মাকড়সার চোখ। এদের নীল রঙের আটটি চোখ আছে।

মেলবোর্নের মাকড়সা বিশেষজ্ঞ স্কুবার্টের নজরেও এসেছে ওই পোস্টটি। তিনি ওই মাকড়সাটিকে পরীক্ষার জন্য নিয়ে গেছেন। এই কাজে সাহায্য করতে পেরে বেজায় খুশি আর্মান্দা। তিনি বলেছেন, ‘‘আমি প্রকৃতি ভালবাসি। কিন্তু ভাবিনি, এভাবে গবেষণার কাজে সাহায্য করতে পারব।’’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নীল রঙের আটটি চোখ! নতুন প্রজাতির মাকড়সা নিয়ে তোলপাড়

আপডেট সময় ০৭:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০