ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

উত্তেজনার মধ্যে কাতার সফরে এরদোগান, রুদ্ধদ্বার বৈঠক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতের মধ্যেই ভূমধ্যসাগর সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কাতার সফর করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন তিনি। খবর আনাদোলু এজেন্সি ও আলজাজিরার।

দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলেন দু’নেতা। এছাড়া তাদের আলোচনায় ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া ইস্যুও স্থান পেয়েছে।

আলজাজিরা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় দোহা বিমানবন্দরে পৌঁছান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এসময় কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়া তাকে স্বাগত জানান।

২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও মিসরসহ কয়েকটি দেশ।

এই সংকট শুরুর দুইদিন পর তুরস্কের পার্লামেন্ট কাতারে তাদের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তাদের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়।

অবরোধ জারিকৃত দেশগুলোর ১৩ দাবির মধ্যে একটি ছিল কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার করা। তবে সেই পথে হাঁটেনি কাতার।

২০১৫ সালের ১৮ জুন তারিক ইবন জিয়াদ সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অবস্থান নেয় তুর্কি সেনারা। এতে করে কাতারের সামরিক শক্তি বৃদ্ধি পায়। সন্ত্রাস দমন করে এই অঞ্চলে শান্তিও স্থিতিশীলতা বজায় রাখার আশা ব্যক্ত করেন উভয় দেশের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

উত্তেজনার মধ্যে কাতার সফরে এরদোগান, রুদ্ধদ্বার বৈঠক

আপডেট সময় ১০:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০