ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু, সতর্ক করল নাসা

আকাশ নিউজ ডেস্ক: 

বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে ছোট থেকে মাঝারি আকারের অন্তত পাঁচটি গ্রহাণু পৃথিবীর কক্ষপথে ঢুকবে বলে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই গ্রহাণুগুলো আকারে একটি বোয়িং-৭৪৭ বিমানের সমান।

এর আগে সোমবার ছোট আকারের একটি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছে নাসা। যার ব্যাস ছিল ২৬ মিটার। বিজ্ঞানীরা এই গ্রহাণুর নাম দিয়েছেন ‘২০২০ আরআর-২’। গ্রহাণুটি সোমবার পৃথিবী থেকে ৬২ লাখ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যায়।

অবশ্য গত ২৪ সেপ্টেম্বর একটি স্কুলভ্যানের আকারের গ্রহাণু পৃথিবীর একেবারে কাছ ঘেঁষে গিয়েছিল বলে জানিয়েছে নাসা। গ্রহাণুটি ভূপৃষ্ঠ থেকে ছিল মাত্র ১৩ হাজার মাইল দূর দিয়ে চলে যায়। তবে আজ বা বৃহস্পতিবারের মধ্যে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়তে যাওয়া গ্রহাণুগুলো ওই ছোট গ্রহাণুর মতো এতো কাছে দিয়ে যাবে না বলে আশ্বস্ত করেছেন নাসার বিজ্ঞানীরা।

নাসা জানিয়েছে, বুধবার গ্রহাণু ২০২০ আরকে-২ ভূপৃষ্ঠ থেকে ২৩ লাখ ৮০ হাজার মাইল দূর দিয়ে চলে যাবে। তাই এই গ্রহাণুটি আমাদের খুব একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে না। এরপরও গ্রহাণুটির ওপর কড়া নজরদারি চলছে নাসার বিজ্ঞানীদের। কারণ কক্ষপথ বদলিয়ে পৃথিবীর আরও বেশি কাছে চলে আসার সম্ভাবনাও থাকতে পারে গ্রহাণুটির।

এটি প্রস্থে ১১৮ থেকে ২৬৫ ফুটের মধ্যে। একটা বোয়িং-৭৪৭ বিমানের আকারের কাছাকাছি। এর গতিবেগ এখন সেকেন্ডে ৬.৬৮ কিলোমিটার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু, সতর্ক করল নাসা

আপডেট সময় ০৯:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০