ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলাম নিয়ে কথা বলার তিনি কে: ফ্রান্স প্রেসিডেন্টকে এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোগান। ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে ইসলামকে ‌‘বিদেশি ও কট্টরদের’ প্রভাবমুক্ত করার ডাক দিয়েছেন। এরদোগানের মতে, এটা হলো খোলাখুলি উস্কানি দেয়া।

গত সপ্তাহে মাক্রো জানিয়েছেন, ‘বিশ্বজুড়েই ধর্ম হিসেবে ইসলাম সংকটে। আগামী ডিসেম্বরে সরকার একটি বিল আনবে। ১৯০৫ সালে ফ্রান্সে রাষ্ট্রের থেকে চার্চকে আলাদা করা হয়েছিল। সেই আইনকেই আরো শক্তিশালী করা হবে।’

মাক্রোর পরিকল্পনা হলো, মসজিদে বিদেশি অর্থ আসা নিয়ন্ত্রণ করা এবং শিক্ষা ব্যবস্থারও তদারকি করা।
কিন্তু এরদোগান একটি টেলিভিশন ভাষণে বলেছেন, ”ইসলাম সংকটে বলে মাক্রো যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উস্কানিও দিয়েছেন।”

এরদোগান বলেছেন, মাক্রো এই সব কথা বলে তার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?’

মাক্রো ও এরদোগানের সম্পর্ক এমনিতেই মধুর নয়। আর্মেনিয়া-আজারবাইজান লড়াই এবং পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দুই নেতার বিরোধ সামনে এসেছে। এবার ইসলাম নিয়েও তাদের তীব্র মতবিরোধ সামনে এলো।

এরদোগানের পরামর্শ, ‘মাক্রো যেসব বিষয়ে কিছুই জানেন না, সেই সব বিষয়ে বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুন। ঔপনিবেশিক গভর্নরের মতো নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলাম নিয়ে কথা বলার তিনি কে: ফ্রান্স প্রেসিডেন্টকে এরদোগান

আপডেট সময় ০৫:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০